আজকের আমার স্বদেশ ডেস্ক
প্রকাশ ১৪ মাঘ, ১৪৩২
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে প্রীতম মেহজাবীন


প্রথমবার একসঙ্গে প্রীতম মেহজাবীন

কিছু মানুষ আছেন, যাদের সুরে দেশ নড়ে—নাচে, গায়, উৎসবে ভাসে। সেই তালিকায় প্রীতম হাসান একেবারেই প্রথম সারিতে। তার গান যেমন মুহূর্তকে রাঙিয়ে তোলে, তেমনি অভিনয়েও তিনি ধীরে ধীরে নিজের আলাদা ছাপ রাখছেন। আর ঠিক জন্মদিনেই এলো তার ক্যারিয়ারের নতুন, ভিন্ন এক অধ্যায়ের খবর।

গতকাল মঙ্গলবার ছিল প্রীতম হাসানের জন্মদিন। আর এই বিশেষ দিনে জানা গেল—চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় শুরু করেছেন তিনি। সিরিজটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে মেহজাবীন-প্রীতম জুটিকে।

তবে এখানে প্রীতম হাসান আর চেনা সেই পুরোদস্তুর রোমান্টিক ছেলেটি নন। নিজের চরিত্র সম্পর্কে ইঙ্গিত দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একই সঙ্গে পথভ্রষ্ট।’ এর বেশি রহস্য ভাঙতে নারাজ তিনি।

অন্যদিকে, কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে বরাবরই সচেতন মেহজাবীন চৌধুরী। ‘ক্যাকটাস’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনো পাব না।’

মেহজাবীনের চরিত্রটি ঠিক কেমন, সে রহস্যও এখনই ভাঙতে চাননি নির্মাতা শিহাব শাহীন। তিনি শুধু জানান, এই চরিত্রের জন্য দরকার ছিল একজন পরীক্ষিত ও প্রমাণিত অভিনেত্রী।
শিহাব শাহীন বলেন, ‘চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে, মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করবেন।’

নির্মাতার ওপর নিজের আস্থার কথাও জানালেন মেহজাবীন। তার কথায়, ‘আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তার ডিরেকশনে অনেক কাজ করেছি। তার কাজের ধরন জানি, তাই মনে হচ্ছে কাজটা আমি এনজয় করব।’

এদিকে সিরিজটি নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

তার ভাষায়, ‘শিহাব শাহীন মরীচিকা, সিন্ডিকেট, অ্যালেন স্বপনের মতো থ্রিলার দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। ‘ক্যাকটাস’-এর ব্যতিক্রম হবে না। বরং আরও বড় পরিসরের গল্প নিয়ে আমরা কাজ করছি, যেখানে নির্মাণের দিক থেকে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

বিশ্বকাপ থেকে বাদ পড়ল ‘অনড়’ বাংলাদেশ ঢুকল স্কটল্যান্ড

4

প্রথমবার একসঙ্গে প্রীতম মেহজাবীন

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

গরিবের আবাসনের নামে ধনীদের ফ্ল্যাট

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক মা ফ্যামিলি কার্ড পাবেন

11

সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির

12

এবার আরও একটি চমক দেখাল ওপেনএআই

13

দুবাইয়ে জয় শাহ, বাংলাদেশের বিষয়ে আজ সিদ্ধান্ত জানাতে পারে আই

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

প্রাইজমানি অনিশ্চিত ভবিষ্যতে চিন্তিত ক্রিকেটাররা

18