আজকের আমার স্বদেশ ডেস্ক
প্রকাশ ১১ মাঘ, ১৪৩২
অনলাইন সংস্করণ

সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির

সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির
ক্রীড়া প্রতিবেদক 8 টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের—এমন হতাশার দিনে আরেকটি খবর দিল বিসিবি। দেড় বছর ধরে নির্বাসিত সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ডের তৃতীয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিবের আইনগত দিকগুলো নিয়ে সরকারের সঙ্গে আলাপ করা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 

৮ ঘণ্টার লম্বা বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এলেন বিসিবির তিন পরিচালক আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক ও আসিফ ইকবাল। শুরুতেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রসঙ্গ না তুলে সাকিবকে দলে ফেরানোর কথাটা বললেন তারা। পুরো সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গই বার বার আলোচিত হলো। 

অথচ প্রথমবার কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের—এমন আক্ষেপটা আড়ালেই হারিয়ে গেল। বোর্ড আদৌ সাকিবকে ফেরাবে নাকি বিশ্বকাপ ঘিরে কূটনৈতিক ব্যর্থতা ধামাচাপা দিতে সাকিবকে সামনে এনেছে—সে প্রশ্নও উঠেছে। ২০২৪ সালে অক্টোবর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব। আওয়ামী লীগের সংসদ সদস্য  হওয়ায় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এরপর থেকে বহুবার চেষ্টা করেও দেশে ফেরা হয়নি তার।

 নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে সাকিবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী জাতীয় নির্বাচনের দরজায় এসে  হঠাৎ কেন সাকিবকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ বিসিবির! এমন প্রশ্নে আমজাদ হোসেন বলেন, ‘বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যদি সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি ফিটনেস এবং যেখানে খেলা হবে; সে ভেন্যুতে যদি উপস্থিত থাকার মতো ব্যবস্থা থাকে।

 তাহলে অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে দলের জন্য বিবেচনা করবে।’ দেড় বছর ধরে সাকিব ফেরার চেষ্টা করেও যখন বার বার নেতিবাচক ইঙ্গিত পাচ্ছিলেন; তখন হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যে সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বোর্ড! এমন প্রশ্নে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘এটা তো আসলে আজকের (গতকাল) মিটিং আলোচনা হলো। কারণ, আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব খেলোয়াড়ের পারফরম্যান্স অ্যাভেইলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে। 

ওখান থেকে আমাদের অ্যাভেইলেবল খেলোয়াড়দের নিয়ে আলোচনা হয়েছে; ওখান থেকে আলোচনাটা এসেছে।’ সাকিব কি দেশেও সিরিজ খেলতে পারবেন? উত্তরে বিসিবির এই পরিচালক বলেন, ‘দেশে ও দেশের বাইরে উভয় বিষয়ে আলোচনা হয়েছে।’

 দেশের মাটিতে সাকিবের খেলতে নানা বাধাবিপত্তি আছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এমন পরিস্থিতিতে তার দেশে ফিরে খেলাটা কতটা বাস্তব সে প্রশ্নে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘এই বিষয়টি আমাদের বোর্ড প্রেসিডেন্ট (আমিনুল ইসলাম) দেখবেন। তিনি সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একসঙ্গে প্রীতম মেহজাবীন

1

এবার আরও একটি চমক দেখাল ওপেনএআই

2

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

প্রাইজমানি অনিশ্চিত ভবিষ্যতে চিন্তিত ক্রিকেটাররা

5

বিশ্বকাপ থেকে বাদ পড়ল ‘অনড়’ বাংলাদেশ ঢুকল স্কটল্যান্ড

6

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

7

সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

দুবাইয়ে জয় শাহ, বাংলাদেশের বিষয়ে আজ সিদ্ধান্ত জানাতে পারে আই

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

গরিবের আবাসনের নামে ধনীদের ফ্ল্যাট

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক মা ফ্যামিলি কার্ড পাবেন

18